কক্সবাজারে দালালের হাতে জিম্মি চারজন উদ্ধার, আটক ১১

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০১:১৬ পিএম

কক্সবাজারে হোটেল-মোটেল জোনের একটি কটেজ থেকে দুই শিশুসহ চারজনকে বন্দিদশা থেকে উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। সেইসাথে আটক করা হয়েছে ১১ দালালকে। 

সোমবার (৮ আগস্ট) সকালে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, কলাতলীর শিউলি কটেজে কম দামে রুম ভাড়ার আশ্বাস দিয়ে দুই শিশুসহ চারজনকে কটেজের একটি রুমে জিম্মি করে একটি দালাল চক্র। জিম্মি চারজন স্থানীয় বলে জানা গেছে। 

পরে ওই চারজনের সামনে হাজির করা হয় তিনজন যৌনকর্মীকে। ওই যৌনকর্মীদের সাথে বন্দিদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দেয়া হয়। দালালদের দাবী ছিল, টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হবে।

রোববার (৭ আগস্ট) রাতে এই জিম্মিদশার খবর পেয়ে শিউলি কটেজে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় জিম্মি থাকা দুই শিশুসহ চারজনকে।  

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর: শতাধিকের বিরুদ্ধে মামলা

এছাড়া একই রাতে কক্সবাজার হোটেল-মোটেল জোনে পর্যটকদের হয়রানি, জিম্মি করে টাকা আদায় ও পতিতাবৃত্তিতে বাধ্য করা ১১ জন দালালকে আটক করে টুরিস্ট পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটক দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি পর্যটকরা যাতে নিরাপদে সমুদ্র সৈকতে ঘুরতে পারেন তার সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর