ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৮:১৭ পিএম

কাগজপত্র সঙ্গে না থাকার অপরাধে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল জব্দ করায় নিজের মোটরসাইকেলেই আগুন ধরিয়ে দিয়েছেন রাজশাহীর এক বালু ব্যবসায়ী।

সোমবার (৮ আগস্ট) দুপুরে রাজশাহী নগরের কোর্ট হড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার আশিক আলীকে (৩০) আটক করে থানায় নিয়ে গেছে ট্রাফিক পুলিশ।

আশিক আলী বলেন, আদালত থেকে বাড়ি ফেরার পথে রাজশাহী নগরের কোর্ট হড়গ্রাম মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম বাইক থামিয়ে থামিয়ে কাগজপত্র দেখাতে বলেন।

image


এ সময় তার কাছে কাগজপত্র ছিল না। বাড়ি থেকে কাগজপত্র আনার জন্য সময় চান তিনি। তবে সার্জেন্ট তার সেই অনুরোধ না শুনে মোটরসাইকেলটি জব্দ করেন।

এরপর সার্জেন্ট কাইয়ুম রাস্তায় অন্য মোটরসাইকেলের কাগজপত্র চেক করতে থাকেন। এ সময় আশিক আলী তার মোটরসাইকেলের কাছে গিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন।

আশিক দাবি করেন, এর আগেও তিনবার নানা কারণে ৪০ হাজার টাকা জরিমানা গুনেছেন তিনি। তাই এবার ক্ষুব্ধ হয়ে একাজ করেছেন।

এদিকে ট্রাফিক বিভাগ বলছে, দায়িত্বরত সার্জেন্ট আইন মেনেই তার মোটরসাইকেল জব্দ করেছেন। আর পুলিশ বলছে, সব দিক বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে।

image


ঘটনার পর আশিক আলীর বাবা জানিয়েছেন, এর আগেও তার ছেলের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা হয়েছে। ব্যবসা সংক্রান্ত মামলা রয়েছে। এ জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

আরও পড়ুন: ভাড়ার তালিকা না থাকায় বাসে ইচ্ছে মতো ভাড়া আদায়

রাজশাহীর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা বলেন, সার্জেন্ট কাইয়ুম ওই এলাকায় দায়িত্বপালন করার সময় আশিক আলীর গাড়ি থামিয়ে কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু আশিক তা দেখাতে পারেননি। পরে গাড়িটি এক পাশে রাখা হয়। এরই এক ফাঁকে তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় আশিক আলীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে।

একাত্তর/আরএ

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর