ভাড়ার তালিকা না থাকায় বাসে ইচ্ছে মতো ভাড়া আদায়

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৭:১৫ পিএম

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য কিছুতেই থামছে না। জ্বালানি তেলে বাড়তি দামের সঙ্গে বাসের ভাড়া সমন্বয়ের পর দুই দিন পার হলেও সমানে যাত্রীদের পকেট কাটছে গণপরিবহন। 

নতুন ভাড়ার তালিকা না টানানোয় প্রতিদিন রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারি যাত্রীদের ভোগান্তি যেন শেষ হবার নয়। ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বাসের কর্মীরা। 

এনিয়ে যাত্রীদের সঙ্গে বাস কর্মীদের প্রতিনিয়তই বিতণ্ডায় লিপ্ত হতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যাবারও কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে। 

এমন নৈরাজ্য ঠেকাতে বিআরটিএ-এর ভ্রাম্যমান আদালত মাঠে নামলেও সেটিকে যথেষ্ট মনে করছেন না যাত্রীরা। তাদের দাবি, কঠোর ব্যবস্থা না নিলে তাদের ভোগান্তি আরও বাড়বে। 

তেলের দাম বাড়ার পর গণপরিবহনের নতুন ভাড়া ঠিক হলেও বাসগুলোতে টানানো হয়নি কোন তালিকা। অথচ বিআরটিএর স্পষ্ট নির্দেশনা ছিলো নতুন ভাড়ার তালিকা রাখতে হবে বাসে। তাই কোন গন্তব্যের ভাড়া কতোটা বাড়লো সেটি যাত্রীদের কাছে স্পষ্ট নয়। বরং সেই সুযোগ কাজে লাগিয়ে ইচ্ছে মতো আদায় হচ্ছে ভাড়া। 

যাত্রীরা যেনো জিম্মি পরিবহন শ্রমিকদের কাছে। তাদের অভিযোগ, নানা কৌশলে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা। অনেক সময় এনিয়ে উত্তপ্ত কথা কাটাকাটিও হচ্ছে। 

সোমবারও রাজধানীতে বাসের সংখ্যা ছিলো অনেকটা কম। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে যে বাসগুলো চলছে সেগুলোর বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। 

মালিকপক্ষ বলছে দু’একদিনের মধ্যেই নতুন ভাড়ার তালিকা বাসগুলোতে টানানো হবে। তাদের দাবি, এখন তারা আগের ভাড়াই আদায় করছে। যদিও বাস্তবে এ দাবির সত্যতা মেলেনি। 

গণপরিবনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবং পরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে অভিযান চালিয়ে যাচ্ছে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত ভাড়া আদায় ও রুট পারমিট ছাড়া বাস চলাচল করায় নগরীর বেশ কয়েকটি পরিবহন কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সড়কের শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সামনে সময়ে অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর হবার কথাও বলছে বিআরটিএ। 



একাত্তর/এআর


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর