জ্বালানী তেলের বর্ধিত দামের সাথে বাসভাড়া সমন্বয়

চট্টগ্রামে গণপরিবহনে পাঁচদিনেও টানানো হয়নি ভাড়ার তালিকা

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৬:১৭ পিএম

জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে বাস ভাড়া নির্ধারণ করার পাঁচদিন পরও চট্টগ্রামে সব গণপরিবহনে টানানো হয়নি ভাড়ার তালিকা।

যার ফলে বাসের চালক ও হেল্পারদের বিরুদ্ধে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

তবে এ অভিযোগ অস্বীকার করে চালকরা বলছেন, তারা তালিকা অনুযায়ীই ভাড়া নিচ্ছেন।

যাত্রী হয়রানি ও বেশি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে গণপরিবহনে শুধু একদিন অভিযান পরিচালনা করেছিল বিআরটিএ কর্তৃপক্ষ। পরবর্তীতে নিয়মিত এমন অভিযানের কথা থাকলেও কোন তৎপরতা দেখা যায়নি তাদের। 

জ্বালানী তেলের দাম বৃদ্ধির পর সব গণপরিবহনের বর্ধিত ভাড়া পুনঃনির্ধারণ করে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা এবং মেট্রোপলিটনে ৩৫ পয়সা ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

তবে নতুন করে বাস ভাড়া নির্ধারণ করার পাঁচদিন পরও সব গণপরিবহনে লাগানো হয়নি ভাড়ার তালিকা। যার ফলে ইচ্ছেমত বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

অনেক যাত্রী বলছেন, গ্যাস ও ডিজেলচালিত গাড়ীর পার্থক্য বুঝতে না পারায় অনেকসময় গ্যাসচালিত বাসও ডিজেলচালিত গাড়ীর সমান ভাড়া নেয়া হচ্ছে। 

আরও পড়ুন: ভেজাল-লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদনে ১০ বছরের জেল

ভাড়া নিয়ে নৈরাজ্যের কথা স্বীকার করে পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সমন্বয়ের অভাবে এখনো নগরীর সমস্ত গণপরিবহনে ভাড়ার তালিকা দেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ভাড়া বৃদ্ধি নিয়ে যে নৈরাজ্য তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের আহবান জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সহ-সভাপতি নাজের হোসাইন। 


একাত্তর/এসজে


ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর...
সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমভি সান গ্যাং...
দেশজুড়ে জ্বালানি সঙ্কট ও কৃচ্ছ্রসাধনের ঘোষণার মধ্যেই বিভিন্ন স্থানে অবৈধভাবে তেল মজুত ও পাচারের অভিযোগে বড়ো ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন ও কোস্টগার্ড। চট্টগ্রাম, ভোলা ও মেহেরপুরে আলাদা অভিযানে...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর