ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৪০ পিএম

খুলনায় এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ধর্ষণের এ ঘটনার পর বিকেলে থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবক খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মহানগরীর হরিনটানা থানাধীন ইসলামনগর এলাকায় বাস করতেন।

পুলিশ আরও জানায়, ওই যুবক ভুক্তভোগী নারীকে কাজের জন্য নিজের ভাড়া বাসায় ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।  

আরও পড়ুন: স্বামীর দুই কবজি কেটে খালে ফেলে দিলেন স্ত্রী

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল জানান, মামলা দায়েরের পর ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

এরপর শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।


একাত্তর/এসজে  

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর