মেঘনায় পাথরবাহী বাল্কহেড ডুবি, উদ্ধার চার

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:৩৮ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার মেঘনা নদীতে পাথরবাহী একটি বাল্কহেড ঢেউয়ের তোড়ে ডুবে গেছে। বাল্কহেডে থাকা চার মাঝি ও শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, সুনামগঞ্জ থেকে ৩২০ টন পাথর বোঝাই করে ভোলার দিকে যাচ্ছিল বাল্কহেডটি। 

আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে ফুঁসছে সাগর উপকূলে ঝরাচ্ছে বৃষ্টি

পথিমধ্যে মেহেন্দিগঞ্জের উলানিয়ার মেঘনায় ঢেউয়ের কবলে পড়ে সেটি ডুবে যায়। 

খবর পেয়ে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কালীগঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে জীবিত উদ্ধার করে।


একাত্তর/এসজে

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর