খালি কলসি নিয়ে মানববন্ধন, দাবি সুপেয় পানির

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:০৯ পিএম

‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনকারীরা সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানান।

রোববার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম সুমন, কেফায়েত উল্যা, জাকির হোসেন, সাংবাদিক আবদুল বারি বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গত কয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, যা চলতি বছরে প্রকট আকার ধারণ করে।

সুপেয় পানির রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন: দিনে গার্মেন্টস কর্মী, রাতে ডাকাত

এছাড়া সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মরা খালটি পুনঃখনন করে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে দুই লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে, এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর