শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১:৪৬ এএম

কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই মারা গেছেন। 

সোমবার (১৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ইটনা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের দুই ছেলে বিজয় কর্মকার ও হৃদয় কর্মকার।

স্থানীয়রা জানান, স্টিলের পাইপে পতাকা টানানোর সময় সে পাইপ মূল তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, ইটনা বাজারে নিজের দোকানে বিজয় কর্মকার শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

আরও পড়ুন: খুলনায় দুই যুবককে কুপিয়ে জখম

এসময় তার বড় ভাই হৃদয় কর্মকার ছোট ভাইকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ওসি আরও জানান, দ্রুত তাদেরকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. ইশতেয়াক হোসেন রিফাত তাদের মৃত ঘোষণা করেন। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর