হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০১:৩৯ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর হাওরে ঝুঁলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ৫ ঘণ্টা চেষ্টার পর মরদেহ দুটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার পিযুষ কুমার দাস।

তিনি জানান, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুঁলে ছিল। সোমবার রাত ৮টার দিকে একটি বিয়ের নৌকা এদিক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তারে জড়িয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। মঙ্গলবার ভোরে আারেকটি নৌকা ওইদিক অতিক্রম করার সময় আরও একজন স্পৃষ্ট হয়ে পানিতে পরে নিখোঁজ হন।

সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ঘন্টা চেষ্টার পর দুইজনের মরদেহ উদ্ধার করে।


একাত্তর/আরবিএস  

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর