পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা স্বামীর

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৫:৪২ পিএম

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে মসলা বাটার শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী। 

এ সময় স্বামী রুবেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত গৃহবধূ ফারজানা পশ্চিম রসুলপুর এলাকার নুরনবীর মেয়ে। একই এলাকার রুবেলের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় ফারজানার।

প্রতিবেশীরা জানায়, বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশ হয়েছে। গত সোমবারও সালিশ হয়। ভোরে আবারও তাদের মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে রুবেল। 

স্থানীয়রা আহত অবস্থায় ফারজানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খান জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় স্বামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
দেশের সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
যশোরের শার্শায় পুলিশের এক ঝটিকা অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক চোরা কারবারি ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর