রকেট এজেন্টকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৭:১৪ পিএম

গাজীপুরে এক রকেট এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার সাথে থাকা পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। 

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নগরের কাশিমপুর বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম শাহেদ হোসেন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয়রা জানায়, মোবাইল এজেন্টদের কাছ থেকে টাকা কালেকশন করতে যায় কোনাবাড়ী আমবাগ এলাকার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের রকেট এজেন্ট সাহেদ হোসেন। এসময় দুটি মোটরসাইকেলযোগে চার-পাঁচজন যুবক এসে তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে কোনাবাড়ি ক্লিনিকে ভর্তি করেন।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদ হোসেন জানান, আহত রকেট এজেন্ট মো. সাহেদ বাদি হয়ে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর