মাদ্রাসায় জন্মানো তরমুজ নিলামে বিক্রি হলো পাঁচ হাজার টাকায়

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৭:৫৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি আঃ আলী মির্জা কাশেম ফাজিল মাদ্রাসার মাঠে বিনাচাষে উৎপাদিত একটি তরমুজ নিলামে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) নিলামে তরমুজ বিক্রির এই ঘটনা মুহূর্তেই আলোচনার জন্ম দিয়েছে এলাকাজুড়ে।

পাঁচ হাজার টাকায় এই তরমুজটি কিনেছেন ঐ মাদ্রাসার সহকারী অধ্যাপক আশরাফুন নিশা ফাহিমা। নিশা উপজেলা যুবলীগের সভাপতি, ঠিকাদার ও শিক্ষক ফরিদুল ইসলামের স্ত্রী।

বালিজুড়ি আঃ আলী মির্জা কাশেম ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ গোলাম রব্বানী জানান, মাদ্রসা মাঠে বিনাচাষে একটি তরমুজ গাছের জন্ম হয়। এটিকে না কেটে পরিচর্চ্চা করা হয়। এতে ঐ গাছে একটি তরমুজ আসে। 

পরবর্তীতে তরমুজটি পেঁকে গেলে এটি বিক্রি করার জন্য শিক্ষকদের মাঝে নিলামের ব্যাবস্থা করা হয়। ১০ জন শিক্ষক এই নিলাম ডাকে অংশ নেন। এতে ওই সহকারী অধ্যাপক সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডাক দিয়ে কিনে নেন। এই টাকা মাদ্রাসা ফান্ডে রাখা হয়েছে।


একাত্তর/এসএ

শুল্কমুক্ত আমদানি সুবিধা বাতিলের পর ২৪ জন সাবেক সংসদ সদস্যের গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৬ জানুয়ারি) থেকে অনলাইনে নিলাম শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গাড়ি...
রাজবাড়ীতে তরমুজ খেয়ে চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি স্বজনদের। তবে চিকিৎসক বলছেন, পরীক্ষার পরেই জানা যাবে প্রকৃত কারণ।
একজন কৃষক সাত থেকে দশ কেজির একটা তরমুজের দাম পান সর্বোচ্চ ২৭০ টাকা। ঢাকায় আনতে পরিবহন খরচ তরমুজ প্রতি সর্বোচ্চ ত্রিশ টাকা। এরপর তিন দফা হাত বদলে, সেই তরমুজ ক্রেতাদের কিনতে হয় ছয় থেকে সাতশ' টাকায়।...
পিস হিসাবে কিনে কেজিতে বিক্রি করার দায়ে পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট ও পুরানো বাজারে চার তরমুজ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর