তরমুজ খেয়ে চারজন হাসপাতালে

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

রাজবাড়ীতে তরমুজ খেয়ে চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি স্বজনদের। তবে চিকিৎসক বলছেন, পরীক্ষার পরেই জানা যাবে প্রকৃত কারণ।

সোমবার দুপুরে ওই চারজন হাসপাতালে ভর্তি হন।

চার রোগী হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন, তার ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রুপসী বেগম ও নাতনী রাজিয়া আক্তার।

চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কেনেন তিনি। ওইদিন অর্ধেক তরমুজ খান তারা। পরে রোববার ইফতারের সময় বাকি অর্ধেক তরমুজ খাওয়া হয়। এসময় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার তারা হাসপাতালে ভর্তি হন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঠিক কী কারণে এমনটা ঘটেছে তা পরীক্ষার পর জানা যাবে।

অনেক সময় অতিরিক্ত লাভের আশায় তরমুজে ফরমালিন, স্যাকারিন, দূষিত পানিসহ নানান ধরনের ক্ষতিকর কেমিক্যাল মেশায় ব্যবসায়ীরা।

তরমুজ পাকা এবং লাল দেখানোর জন্য মেশানো হয় বিপজ্জনক লাল রঙ ও মিষ্টি স্যাকারিন।

ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে তরমুজের বোঁটা দিয়ে এসব দ্রব্য ঢুকিয়ে দিয়ে পাকা ও লাল টকটকে বলে বিক্রি করা হয়। এমন তরমুজ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর