বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিহত, নিখোঁজ দুই

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০২:২৭ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) ভোরে বঙ্গোপসাগরের মোহনায় ধমারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- জাহাজমারা ইউপির আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল। নিখোঁজ জেলেরা হলেন- শরীফ ও বেলাল।

ট্রলারে থাকা অপর ১২ জেলে জীবিত উদ্ধার হলেও ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুই জেলে।

জেলে জিল্লুর রহমান জানান, ১৬ জন জেলে নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে তারা। 

ভোরে তাদের ট্রলারটি নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরের ধমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যান। 

পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলার ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলারে করে ক্ষতিগ্রস্ত ট্রলারের ভিতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: নিঝুম দ্বীপে জোয়ারে ভেসে এলো বিদেশি জাহাজের খোল

হাতিয়া নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন জানান, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে। 

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 


একাত্তর/এসজে
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৪২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে সাগরে টানা উদ্ধার অভিযান চললেও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর