কক্সবাজারে ট্রলার ডুবি: মৃতের সংখ্যা বেড়ে সাত

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:০৭ এএম

বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের আরো দুই জেলের মরদেহ ভেসে এসেছে কক্সবাজারে। এ নিয়ে এখন পর্যন্ত ৭ জেলের মরদেহ উদ্ধার হলো।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে ট্রলার ডুবির এ ঘটনায় নিখোঁজ থাকা আটজনের মধ্যে এ নিয়ে সাতজনের লাশ উদ্ধার হল। এখনও নিখোঁজ রয়েছেন এক জেলে।

নিহতরা সবাই সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বাসিন্দা।

তারা হলেন, পূর্ব হামজার ডেইল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে হোসেন আহমদ, মামুন পাড়ার আবুল হোসেনের ছেলে আজিজুল হক, হামজার ডেইল এলাকার নুরুল হকের ছেলে মোহাম্মদ আবছার, পূর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাজির হোসেন (২৮), ছৈয়দ নুরের ছেলে নুরুল ইসলাম (৩৫), মো. আইয়ুব ও সাইফুল ইসলাম।

এখনও নিখোঁজ রয়েছেন পূর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের সব্বির আহমদের ছেলে খোরশেদ আলম বাবু (২৮)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের আঘাতে ‘এফবি মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলার ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় কোস্ট গার্ড সদস্য ও অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে আট জেলেকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিল।

image


পরে শুক্রবার রাতে সাগরে অবস্থানকারী বিভিন্ন ট্রলার নিখোঁজ থাকা তিন জেলেকে উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের জনৈক জাকির হোসাইনের মালিকাধীন এ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ফেরার সময় ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন: নতুন চার আনলিমিটেড ডাটা প্যাক আনলো গ্রামীণফোন ও টেলিটক

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ভেসে আসা জেলেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের সহায়তা বাকি একজনকেও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর