শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮:৩০ পিএম

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে নবিজুল ইসলাম পচা (৫৫) নামের এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নবিজুল গ্রামের মৃত জোনাব আলীর ছে‌লে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য‌ায়, নবিজুল বিহাড়ীপাড়ের রেজাউল হকের পুকুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ দুপুরে সেই পুকুরে মাছ ধরতে যান তি‌নি। এসময় পুকুরের ওপর পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ‌্যুতায়িত হয়ে ঘটনাস্থলের মারা যান তিনি।

আরও পড়ুন: চালককে কুপিয়ে কাভার্ডভ্যানে ডাকাতি, চারজন গ্রেপ্তার

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ন‌বিজু‌লের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর