দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত তিন

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:২৫ পিএম

দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে জেলার ফুলবাড়ী ও ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনা গুলো ঘটে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ব্রহ্মচারী নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহন ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআর পরিবহনের চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। 

নিহত বাস চালকের নাম আব্দুল হামিদ (৩২)। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। 

নিহত যাত্রার নাম আশিক আলী (২৩)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। 

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

অপরদিকে একই দিন ভোর সাড়ে তিনটার দিকে ঘোড়াঘাট উপজেলার নিতাইশা মোড়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ওই পুলিশ সদস্যের নাম ওমর ফারুক। তিনি পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন: স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, থানা পুলিশের সদস্যরা রাত্রিকালীন ডিউটি দিচ্ছিলো। এ সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ গামী একটি মালবোঝাই ট্রাক পুলিশ কনস্টেবল ওমর ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

ট্রাকের চালক পালিয়ে গেলেও এর সহকারীকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর