সেনা গোয়েন্দা পরিচয় দেওয়া প্রতারক আটক

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৫৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সদস্য পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে চট্টগ্রাম মেডিকেল ফাঁড়ির পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক ওই তরুণের নাম রাসেল মোহাম্মদ ইফাত। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কয়েকদিন ধরে তারা খবর পাচ্ছিলেন সেনা গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে একজন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন। আটকের পর তিনি স্বীকার করেন সেনাবাহিনীর নকল আইডি কার্ড ও পোশাক পরে লোকজনকে সেনা গোয়েন্দা সদস্য হিসাবে পরিচয় দিতেন। 

আরও পড়ুন: মহাসড়কে পচা আলু ঢেলে ঘণ্টাব্যাপী অবরোধ

তিনি আরও জানান, আটকের পর রিফাতের কাছ থেকে সেনাবাহিনীর ভূয়া আইডি কার্ড, গেঞ্জি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং রিফাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  


একাত্তর/জো 

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টির (কথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ...
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের হাতে গ্রেপ্তার আট জনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর