‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা ভাবছে সরকার’

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

শনিবার (১২ জুলাই) ফেনী জেলার ফুলগাজীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের ত্রাণও লাগবে, বেড়িবাঁধও লাগবে। ত্রাণ ছাড়া যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তারা কী খাবেন? তাদের অনেকেই অসচ্ছল।

উপদেষ্টা ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাকবলিতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় ত্রাণ উপদেষ্টা বলেন, যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন, ততদিন ত্রাণ দেওয়া হবে। বাড়ি ফেরার সময়ও চাল, ডাল, তেল, লবণসহ এক সপ্তাহের খাবার সরবরাহ করা হবে। রাস্তাঘাট শুকিয়ে গেলে বন্যার্তদের নিজ পেশায় ফিরে যাবার পরামর্শ দেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে জিও ব্যাগ দিয়ে বাঁধের সাপোর্ট দেওয়া হত। এবার আরো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে টিউব ব্যাগ ব্যবহার করা হবে। আমাদের অনেক প্রযুক্তিগত সহায়তা লাগবে।

উপদেষ্টা আরো বলেন, সরকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক। তবে ধৈর্য ধরতে হবে। ২০২৪ সালের বন্যায় ফেনীতে অন্তত ১৯ জন মারা যান। এবার একজনও মারা যায়নি। এর অর্থ, আমরা এগিয়ে যাচ্ছি।

একাত্তর/আরএ
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
ফেনীতে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বায়ানে জানা যায়, প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা এবং...
ফেনীতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর