পচা আলু ঢেলে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ে পচা আলু ঢেলে মহাসড়ক অবরোধ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে আলুর ক্ষতিপূরণের দাবি জানান তারা।

ঠাকুরগাঁও কৃষক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ।

এ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে কৃষকদের আন্দোলনে শামিল হতেও দেখা যায়।

সড়ক অবরোধের ১৫ মিনিট পর পুলিশের অনুরোধে মহাসড়কের এক লেনে বিক্ষোভ চালিয়ে যান কৃষক ও ব্যবসায়ীরা।

কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগার মালিক কর্তৃপক্ষের সিন্ডিকেট ও তাদের অব্যবস্থাপনার কারণে হিমাগারগুলোতে আলু পচে গেছে।

কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘কৃষকের আলু কেন পচল সে জবাব হিমাগারের মালিকদের দিতে হবে। একই সঙ্গে কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।’

কৃষক দুলাল হোসেন বলেন, ‘আলুর ফলন মুখে হাসি ফোটালেও হিমাগার মালিকদের গাফিলতির কারণে আমাদের আলু পচে গেছে। তারা ৩৫ কোটি টাকা মুনাফা অর্জনের জন্য ধারণক্ষমতার বেশি আলু সংরক্ষণ করেছেন হিমাগারগুলোতে। এর দায় শুধুই হিমাগার কর্তৃপক্ষের।’

আলুচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ হেলাল বলেন, ‘আমাদের সঙ্গে টালবাহানা করছে প্রশাসন ও হিমাগার কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে একাধিক বৈঠক করেও কোনো সুরাহা হয়নি৷ আমাদের আলু পচে যাওয়ার দায় কে নেবে। আমরা কৃষক ও ব্যবসায়ীরা ঋণ নিয়েছি। আলু বিক্রি করে দেনা শোধ করার কথা। কিন্তু এখন আমাদের কী হবে। ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত নিজেদের জীবনের বিনিময়ে হলেও আন্দোলন চলবে।’

ঠাকুরগাঁও-এর জেলা প্রশাসক (ডিসি) মাহাবুবুর রহমান বলেন, ‘যারা আলু রেখেছেন তাদের সঙ্গে হিমাগার কর্তৃপক্ষের চুক্তির বিষয় এটি। এখানে কোনো অধিকার লঙ্ঘনের কাজ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। কৃষক ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের যাতে কোনো ক্ষতি না হয় সেদিক বিবেচনায় রেখে তাদের সঙ্গে আলোচনা হয়েছে৷’

বিক্ষোভে জেলার কয়েক শ কৃষক ও ব্যবসায়ী অংশ নেন। আগামীকাল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


একাত্তর/এআর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর