শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:৫২ পিএম

মানিকগঞ্জের ঘিওরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সিংজুরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই কিশোরের বাড়ি ঘিওর উপজেলা সদরে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার (২২ আগস্ট) দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এসময় মিষ্টি খাওয়ার কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোর। এরপর ফাঁকা বাড়িতে ওই শিশুকে ধর্ষণ করে সেই কিশোর। এরপর ধর্ষণের কথা কাউকে না জানাতে ভয় দেখিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয় ওই কিশোর। 

পুলিশ আরও জানায়, বাড়িতে ফিরে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায় শিশুটি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে পরিবারের লোকজন তাকে স্থানীয় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে ফিরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে মানিকগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় বুধবার সকালে শিশুর বাবা বাদি হয়ে ওই কিশোরকে আসামী করে ঘিওর থানায় ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/জো 

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর