ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টা চাষে ঝুঁকছেন চাষীরা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৭:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টার চাষে ঝুঁকে পড়েছেন চাষীরা। ২০১৫ সালে এর চাষ শুরু হলেও জেলায় এখন মাল্টার ছোট-বড়ো প্রায় দুই হাজার বাগান রয়েছে। চাষীরা বলছেন, মাল্টা চাষে অধিক লাভ ও নতুন উদ্যোক্তা তৈরি হওয়ায় কৃষক এ ফল চাষে ঝুঁকছেন। তাছাড়া ফলটি বারোমাসী হওয়ায় এটি এখন কৃষকের আগ্রহের কারণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি অফিসের সূত্র জানায়, জেলার সবকটি উপজেলায় মাল্টার আবাদ হলেও বিজয়নগরে মাল্টা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু এই উপজেলায়ই এ বছর ৬৫ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। উপজেলার সিঙ্গারবিল, পাহাড়পুর ও বিষ্ণুপুরের তিনটি ইউনিয়নে বাগানের সংখ্যা সবচেয়ে বেশি। 

জেলায় ছোট-বড়ো প্রায় দুই হাজার বাগানে আবাদ হচ্ছে বারি-১, বাউ-৩ ও থাই বারোমাসী জাতের মাল্টার। 

image


বাগান মালিকরা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন বাগানের পরিধি বাড়ছে। পাশাপাশি অনেকেই নতুন বাগান তৈরিতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। 

ব্রাহ্মণবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, নতুন নতুন বাগান তৈরির কারণে মাল্টার আবাদ ও উৎপাদন আরও বাড়বে। এছাড়া লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ছোট, বড়ো ও মাঝারি কৃষকদের চারা, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণসহ কারিগরি সহায়তা দেয়া হচ্ছে।  

image


জেলা কৃষি বিভাগের কর্মকর্তা সুশান্ত সাহা জানান, মাল্টার আবাদকে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি মৌসুমে প্রায় ২৭ কোটি টাকার মাল্টা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছর  প্রায় ১৪১ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ছয় হেক্টর বেশি।


একাত্তর/এনএ/এসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর