স্কুলের টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৪:৪২ পিএম

শেরপুরে সদর উপজেলার একটি বিদ্যালয়ের টয়লেট থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ড্যাফোডিল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুলের টয়লেট থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত মোহাম্মদ রিমন হাসান (১৪) সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর আলীর ছেলে। সে ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিমন বাড়ি থেকে ভীমগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন একাধিক স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। 

শুক্রবার সকালে ড্যাফোডিল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুলের নৈশপ্রহরী শেখ ফরিদ বিদ্যালয়ের একটি টয়লেটে রিমনের মর‌দেহ পড়ে থাকতে দেখেন।

প‌রে বিষয়টি বিদ্যালয়ের পরিচালক মো. চাঁন মিয়াকে জানান তিনি। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ‌টি উদ্ধার করে। 

এদিকে, মর‌দেহ উদ্ধারের খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ময়মনসিংহের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আরও পড়ুন: একসঙ্গে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহত রিমনের বাম চোখের ভ্রুর ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া তার পুরো শরীর কাদামাখা ছিল। 

মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মর‌দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, পুলিশ হত্যারহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে।


একাত্তর/এসজে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর