বগুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার তিন

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৬:৫১ পিএম

বগুড়ার অভিযান চালিয়ে একটি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দাবি, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি কষ্টি পাথরের, এর ওজন ৯৯ কেজি। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে জেলার শেরপুর উপজেলার পৌর শহরের সান্যাল পাড়ার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড় থেকে মূর্তিটি উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের পৌর এলাকা নাটাইপাড়ার দীপক কুমার রায় (৪০), ঠেংগামারা বালাপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩৮) ও শেরপুর উপজেলার কদিমুকন্দ গ্রামের মনিন্দ্রনাথ সরকার (৫৮)। 

শনিবার (২৭ আগস্ট) এ তথ্য জানান বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।

তিনি জানান, শেরপুরে অবৈধ অস্ত্র, চোরাচালান বিরোধীসহ বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি দল। ওই সময় তারা জানতে পারে, ওই উপজেলার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড়ে কয়েকজন কষ্টি পাথরের মূর্তি হেফাজতে নিয়ে অবস্থান করছেন। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক এবং এক সঙ্গে থাকা তিনটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ চারজন গ্রেপ্তার 

আটকদের বিরুদ্ধে শেরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশের কর্মকর্তা। 


একাত্তর/এনএ/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর