মুন্সীগঞ্জে বিএনপির কার্যালয়ে তালা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:৪১ পিএম

মুন্সীগঞ্জে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এমন অভিযোগ দলটির পক্ষ থেকে এখনও থানায় জানানো হয়নি। তবে এ ঘটনার পর থেকে সদর ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান করছে। 

বিএনপির দাবি, শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পরে থানারপুল এলাকার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের কর্মীরা তালা ঝুলিয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ও বিএনপির নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

জেলা বিএনপির কার্যালয়ের অফিস সহকারী মো. দেলোয়ার হোসেন দেলু বলেন, বিকেল দিকে পার্টি অফিসে খুলতে যাই। পরে পার্টি অফিসের সামনে ছাত্র লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে দেখে আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যায় গিয়ে দেখি অফিস তালা দেওয়া।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন দাবি করেন, শাসক গোষ্ঠী তাদের দলীয় কার্যালয়ে তালা মেরেছে। 

তিনি বলেন, নেতাদের সঙ্গে আলোচনা শেষে তারা একটি প্রেস ব্রিফ করবেন। 

আরও পড়ুন: বিদেশিরাও এখন তথ্য যাচাই বাছাই করে: আওয়ামী লীগ

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, বিএনপি ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিডিয়াবাজি করছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুজ্জামান বলেন, এই ঘটনাটি শুনতে পেরেছি। তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীরা আমাদের কাছে অভিযোগ করেনি।


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর