চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার খোঁজ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:১৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। উপজেলার জঙ্গল চাম্বল নামে এলাকায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির মূল কারিগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। 

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকেরুল্লাহ বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (৩১ আগস্ট) র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য জানান।

তিনি জানান, অস্ত্র কারখানা থেকে বিদেশি অস্ত্রের আদলে তৈরি অস্ত্র বিভিন্ন লটে জলদস্যু, মাদক কারবারি ও ডাকাত দলের কাছে বিক্রি হতো। 

তিনি আরও জানান, সমুদ্র উপকূল, পাহাড় থাকায় মানবপাচারকারী, জলদস্যু ও দেশীয় প্রযুক্তির অস্ত্র কারবারিদের পছন্দের জায়গা বাঁশখালীর দুর্গম এলাকাগুলো। জঙ্গল চাম্বলের এরকম একটি দুর্গম এলাকায় অস্ত্রের কারখানা গড়ে তুলেছিল জাকেরুল্লাহ। 

image


ইউসুফ জানান, দালালদের মাধ্যমে এক সঙ্গে ৫-১০টির অর্ডার নিয়ে একেকটি অস্ত্র ১৫-৩০ হাজার টাকায় জলদস্যু, মাদক কারবারি এবং ডাকাত দলদের কাছে এ অস্ত্রের চালান পাঠাত জাকের। অর্ডার থাকলে মাসে ২০-৩০টি পর্যন্ত অস্ত্র এ কারখানায় তৈরি হতো। 

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির ভাঙচুরের পর ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

বিদেশি অস্ত্রের আদলে এ সব অস্ত্র তৈরি হচ্ছিলো জানিয়ে র‍্যাব-৭ অধিনায়ক জানান, অস্ত্র তৈরির পেছনে আর কারা যুক্ত রয়েছে তাও খুঁজে দেখছে র‍্যাব।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের টঙ্গীর ব্যস্ততম চেরাগ আলী বাজার এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৬টি...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর