দুর্গাপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:০৮ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের চারদিন পর ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থী আপন দাস ওই ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ দাসের ছেলে এবং নাগেরগাতী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় এক যুবক মাছ ধরার জন্য জাল নিয়ে ধানক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় ধানক্ষেতের ভিতর আপনের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আপনের মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, আপন দাস শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের ঘটনাটি থানায় জানায়নি তার পরিবার। 

পুলিশ মরদেহটি উদ্ধার করে বুধবার (৩১ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর