সিলেটে সৎমাকে হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৭:০৩ পিএম

সিলেটে সৎমাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক তরুণের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

বুধবার (৩১ আগস্ট) সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। 

দণ্ডিত যুবক জাকির হোসেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ এলাকার সামুটিলা গ্রামের বাসিন্দা। 

সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন জানান, ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে গভীর রাতে টিনের চাল খুলে ঘরে ঢুকে সৎমাকে বালিশচাপায় খুন করেন জাকির। এর তিনদিন পরই চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

পিপি আরও জানান, পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন জাকির।  

চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামী জাকিরকে খুনের দায়ে যাবজ্জীবন ও ঘরে অনধিকার প্রবেশের দায়ে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত, জানান তিনি। 


একাত্তর/জো 

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর