বগুড়ায় দুই লাখ টাকা জরিমানা করে ক্লিনিক সিলগালা

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১১:১৮ পিএম

বগুড়ায় অনুমোদনহীন রেড হার্ট ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

শহরের নারুলী এলাকায় বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

এসময় রেড হার্ট ক্লিনিকের নথি ঘেঁটে দেখা যায়, ক্লিনিকটি অনুমোদন ছাড়া হাসপাতাল, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ডাক্তার, নার্স, ল্যাব সহকারী ও টেকনিশিয়ানও ছিলোনা। 

মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়। 

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, ক্লিনিকটি অনুমোদনহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। এ কারণে অর্থদণ্ড দিয়ে সিলগালা করে এটি বন্ধ করে দেয়া হয়েছে। 

আরও পড়ুন: আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

তিনি আরও বলেন, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি  নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদুল হক ও বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী উপস্থিত ছিলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।      


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর