একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:২২ এএম

গাজীপুরের কালীগঞ্জে বসতঘর থেকে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ময়নাতদন্তের পর নিজ এলাকা উত্তরগাঁওয়ে তাদের দাফনও সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নিহত ওই দম্পতি হলেন উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৫) ও মিনজু আক্তার (২০)।  

মিনজুর বাবার পরিবারের লোকজনের দাবি, পুলিশ ইমান আলীর বিরুদ্ধে আগে থেকে কোন ব্যবস্থা নিলে এই করুন পরিণতি হতো না।

নিহত ইমান আলীর পরিবারের লোকজন জানান, সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ধাক্কা দিলে তা খোলা অবস্থায় পাওয়া যায়। তখন দম্পতির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদের দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। 

একই গ্রামের নিহত মিনজু আক্তারের বাবার পরিবারের লোকজনের দাবি, মিনজুকে নির্যাতন করে হত্যার পর তার স্বামী আত্মহত্যা করেছে। মিনজুকে নিয়মিত নির্যাতন করা হতো। পুলিশে বারবার অভিযোগ দেওয়াও হয়েছে। পুলিশ কঠোর ব্যবস্থা নিলে হয়তো তাকে এখন হত্যা করা হতো না। 

আরও পড়ুন: দুইটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) যুবায়ের হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। সুরতহালে মিনজু আক্তারের মরদেহের পিঠে জখমের অনেক দাগ দেখা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর