কুয়াকাটায় ভেসে এলো বিশাল তিমির মরদেহ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ এএম

কুয়াকাটার জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ভেসে এসেছে একটি তিমির অর্ধগলিত মরদেহ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সাগরে জোয়ারের স্রোতে তিমির মরদেহটি ভেসে এসে ঝাউবাগান এলাকায় বালুচরে আটকা পড়ে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কসিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে স্থানীয় এক যুবকের কাছে খবর পেয়ে দ্রুত সৈকতে এসে তিমিটি দেখতে পান। এটি দৈর্ঘ্যে প্রায় ৩০ ফুট আর প্রস্থে প্রায় পাঁচ ফুট। দীর্ঘদিন আগে এটি মারা যাওয়া তিমিটির শরীর থেকে চামড়া ও মাংস খসে খসে জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছে। শরীরের লেজ ও পিঠের অংশের হাড় বের হয়ে গেছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, তিমিটি পঁচে গলে যাওয়ায় এটি কোন প্রজাতির এবং পুরুষ নাকি স্ত্রী তা নির্ণয় করা কষ্টকর হয়ে যাচ্ছে। এটির মৃত্যুর কারণ অনুসন্ধানে তারা চেষ্টা করছেন।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর