কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে শতাধিক আহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩০ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা গেছে, কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষে আহতদেরকে স্থানীয় ক্লিনিকসহ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া দুই গোলা পড়লো বাংলাদেশে

পাকুন্দিয়া বিএনপির আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন জানান, নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের ওপর হামলা চালায়। 

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর