সোনারগাঁয়ে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ভবনটির উদ্বোধন করেন। এরপর স্বাস্থ্যসেবার জন্য এটি খুলে দেওয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পরিচালক ফরিদ হোসেন মিঞাঁ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করায় সাধারণ মানুষ আগের চেয়ে বেশি স্বাস্থ্য সেবা পাবেন। বর্তমান সরকার মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এখন সাধারণ মানুষ মাতৃকালীন অস্ত্রোপচার, ইসিজি সেবা পাচ্ছেন। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে চেক জালিয়াতির অভিযোগে চেয়ারম্যানের নামে সমন

হাসপাতাল সূত্র জানায়, নতুন এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে ব্যয় হয়েছে এক কোটি ৮৮ লাখ টাকা।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব প্রমুখ। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর