রাস্তায় ফেলে যাওয়া মায়ের দায়িত্ব নিলো প্রশাসন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম

সন্তানের কাছে ‘বোঝা’ হয়ে উঠেছিলেন ৮০ বছরের মর্জিনা বেগম। তাই অশীতিপর এই বৃদ্ধাকে রাস্তায় ফেলে যান ছেলে। খবর পেয়ে তাকে উদ্ধার করেন জেলা পরিষদের সাবেক সদস্য ও কৃষকলীগ নেতা আব্দুল হাকিম। তার হস্তক্ষেপে ওই বৃদ্ধার স্থান হয় মেয়ের বাড়িতে। পরে মর্জিনার চিকিৎসা ও জীবন যাপনের দায়িত্ব নেয় জেলা প্রশাসন।

মর্জিনা বেগমের বাড়ি শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর নাককাটিতলা গ্রামে। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।  

গত শুক্রবার (২ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় মর্জিনা বেগমকে উদ্ধার করা হয়।

এরপর রোববার (৪ সেপ্টেম্বর) সকালে ওই বৃদ্ধাকে দেখতে যান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান। এসময় তিনি মর্জিনা বেগমের চিকিৎসা ও যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন।

মর্জিনাকে দেখতে গিয়ে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে একজন মানুষও অসহায় ও গৃহহীন থাকবে না। মর্জিনার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা তার জন্য কিছু সহযোগিতা নিয়ে এসেছি। ছেলেকে আইনের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) নাইমা খান, জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম, এনডিসি মো. তৌফিক আজিজ।

image


প্রত্যক্ষদর্শীরা জানায়, বয়সের ভারে নুয়ে পড়েন ৮০ বছরের বৃদ্ধা মর্জিনা বেগম টুনি বেওয়া নামেও পরিচিত। তিনি হাঁটাচলা ও কিছুই করতে পারতেন না। তাই তাকে রাস্তার পাশে ফেলে যায় ছেলে। বর্তমানে ছোট মেয়ের ভাড়া বাসাতে থাকছেন মর্জিনা। মেয়ের পরিবারটিও সচ্ছল নয়। ডিসি দেখতে এসে তাকে বিভিন্ন ফল, চাল ও আর্থিক সহায়তা দিয়েছেন। 

আরও পড়ুন: ‘খাদ্যের মজুদ ২০ লাখ টন, প্রয়োজনে আরও আমদানি’

এদিকে মর্জিনার স্বজনরা জানান, ঘটনার আগ পর্যন্ত ছোট ছেলে মনিরুল ইসলামের বাড়িতে তিনি ছিলেন। 

এ বিষয়ের কথা বলতে ছোট ছেলে মনিরুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।  


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর