ফরিদপুরে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫ পিএম

ফরিদপুরে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। দলটির অভিযোগ, আওয়ামী পন্থিরা এ হামলা চালিয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের আদালত চত্বরে বিএনপির সমাবেশে এ ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর জানান, বিকেলে জেলা বিএনপির সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামীপন্থিরা মোটরসাইকেলের বহর নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে হামলা চালায়।

তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আত্মরক্ষায় আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে সেখানেও লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। আধ ঘণ্টা ধরে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, দুই পুলিশের বিরুদ্ধে মামলা

এদিকে এ ঘটনার পর আইনজীবী সমিতির ভবনে সাংবাদিক সম্মেলন করে বিএনপি। তারা জানান, ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করছিলেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর