ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে কোটি টাকা হাতিয়ে নেয়া চারজন আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১ এএম

নওগাঁর ধামইরহাটে অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

রোববার সন্ধ্যায় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দের তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন, ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের জাহিরুল ইসলামের ছেলে জাকারিয়া হাসান রাজু(২৮), হাটনগর গ্রামের বেলাল হোসেন ছেলে আশিক আহমেদ(২০), দূর্গাপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে তৌহিদ হোসেন (৩০) এবং উত্তর দূর্গাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নুর আলম (২০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিলেন। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠানোর পাশাপাশি অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়’ মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, দুই পুলিশের বিরুদ্ধে মামলা

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মামলায় আটকৃকদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপূরে আদালতের সোপর্দ করা হয়েছে।


একাত্তর/আরএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর