বিদ্যালয়ের নির্ধারিত ড্রেস পরে না আসায় শ্রেণিকক্ষে শিক্ষার্থী তাজরিন প্রভাকে বকাঝকা করেন এক শিক্ষক। পরে মানসিক চাপ ও অপমান সইতে না পেরে ইঁদুর মারার বিষ পান করে থানায় গিয়ে হাজির হন ওই ছাত্রী। এ সময় পুলিশের কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েই মাটিতে লুটিয়ে পড়েন প্রভা এবং পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নার্গিস সুলতানা কণিকাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রভার মা। সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন প্রভার মা নিলুফা ইয়াসমিন রোজিনা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষিক নার্গিস সুলতানা কণিকা বিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়াতেন। তিনি কিছু কিছু শিক্ষার্থীদের টার্গেট করে কৌশলে তার কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ দিতেন। তার কাছে প্রাইভেট না পাড়ায় নানা অজুহাতে প্রায় সময় প্রভাকে অপমান করতেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমি শিক্ষিক কণিকাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল গ্রামের নিলুফা ইয়াছমিন রুজিনার মেয়ে প্রভা বিষ পাণ করে আত্মহত্যা করে। সে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: 'চীনে দশ হাজারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র'
বিষ পাণ করা অবস্থায় শিবপুর থানায় গিয়ে ওই শিক্ষিকের বিরুদ্ধে অভিযোগ করে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন প্রভা।
পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করলে সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রভা।
একাত্তর/আরবিএস
