চীনে ১০ হাজারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম

চীনের বিরুদ্ধে দশ হাজারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ তুলে বেইজিং জানিয়েছে, চীনের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য চুরি করেছে হোয়াইট হাউজ।

সোমবার (৫ সেপ্টেম্বর) এসব সাইবার হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে চীনা সরকার।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এর তত্ত্বাবধানে বেশ কয়েক বছর ধরে চীনকে লক্ষ্য করে দশ হাজারেরও বেশি সাইবার হামলা চালানো হয়েছে এবং মূল্যবান তথ্য চুরির চেষ্টা হয়েছে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র চীনের জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের ব্যক্তিগত ডেটা নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এটার ব্যাখ্যা প্রদান করতে এবং অবিলম্বে এই অবৈধ পদক্ষেপ বন্ধ করার জন্য অনুরোধ করছি।

এদিকে বার্তা সংস্থা এএফপি বলছে, এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে সংস্থাটি কোনো মন্তব্য করেনি। 

এর আগে গত এপ্রিল মাসে চীনের সিআন শহরের পুলিশ একটি ফোন কল পায় এবং জানতে পারে যে, চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটি সাইবার হামলার শিকার হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টির তথ্যায়ন নির্মাণ ও প্রশাসন বিভাগের উপ-মহাপরিচালক সোং ছিয়াং বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি সাইবার হামলার শিকার হয়েছে, যা স্কুলের স্বাভাবিক কাজ ও জীবনের জন্য ব্যাপক হুমকি সৃষ্টি করেছে। তাই পুলিশ কল করা হয়েছে।

আরও পড়ুন: মোমেনকে রেখেই দিল্লি গেলেন হাসিনা 

পরে সিআন পুলিশ অধিদপ্তর এ ঘটনার ওপর গুরুত্বারোপ করে এবং চীনের জাতীয় কম্পিউটার ভাইরাস মোকাবিলা কেন্দ্র ও ৩৬০ কোম্পানি নিয়ে গঠিত এক প্রযুক্তি দল এ মামলায় যৌথ তদন্ত কাজ চালিয়েছে। 

চীন সরকার বলছে, প্রাথমিকভাবে সাইবার হামলাকারীকে চিহ্নিত করা গেছে। ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ তদন্ত কাজে সমর্থন দিয়েছে। 

 

একাত্তর/আরবিএস  

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর