২৬ ঘণ্টা পর নিখোঁজ সেই সানজিদার মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় প্রায় ২৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রী সানজিদা খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ভেসে উঠে মরদেহটি।

নিহত সানজিদা নামোজগন্নাথপুর জৈয়ব মন্ডলপাড়ার কামরুল ইসলামের মেয়ে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার রজব আলী শেখ জানান, সোমবার দুপুরে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ না পেয়ে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে নিখোঁজ সানজিদার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট এলাকার সাহেবের ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। এক পর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছলে নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুন: রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা, বরখাস্ত দুই

এ সময় শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন সানজিদা খাতুন।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর