লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩ পিএম

লালমনিরহাটে লালমনি এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাটের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্লেসমেন্ট করতে মোগলহাট পয়েন্টে গেলে শোভন বগির আট চাকা ও চেয়ার কোচ বগির দুই চাকাসহ মোট ১০ চাকা লাইনচ্যুত হয়।  

image


ঘটনাস্থল পরিদর্শন করে রেলের ডিসি আব্দুল আল মামুন, স্টেশন মাস্টারসহ একাধিক কর্মকর্তার জানান, দ্রুত ট্রেনটি উদ্ধার কাজ শুরু এবং কেন চাকা লাইনচ্যুত হলো তা তদন্ত করা হবে।

এদিকে বগি লাইনচ্যুত হওয়ার পর আর কোনো ট্রেন লালমনিরহাট স্টেশন ছেড়ে যায়নি।

image


রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটি উদ্ধার করতে অন্তত পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন: রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলায় সাতজনের নামে মামলা

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর