রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলায় সাতজনের নামে মামলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯ এএম

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাতজনের নামে মামলা হয়েছে। সোমবার (৫ সেক্টম্বর) রাত সাড়ে ৯টার দিকে হামলার শিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান ওরফে বুলবুল হাবিব (৩৬) বাদি হয়ে মহানগর রাজপাড়া থানায় এ মামলা করেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, বিএমডিএ নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডাররক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫) দপ্তরের পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুর (৪২)।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এজাহারে সাত জনের নামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার স্বীকার হন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের আমবাগান এলাকায় বিএমডিএ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে রুবেল ও বুলবুল জানান।

বিএমডিএর সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুলবুল হাবিব ও রুবেল সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন। এর কিছুক্ষণ পর বুলবুল লাইভ এর প্রস্তুতি নেওয়ার সময় আব্দুর রশীদের নির্দেশে জাহিদের নেতেৃত্বে বিএমডিএ’র কর্মচারীরা হামলা করে।

এতে গুরুত্বর আহত হন রুবেল ও বুলবুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হামলার শিকার বুলবুল হাবিব বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হবার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটির খবর নিতে সকালে তারা বিএমডিএ সকালে যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশিদ অফিসে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে উত্তেজিত হয়ে উঠেন তিনি।

বুলবুল আরও বলেন, এক পর্যায়ে দ্বিতীয় তলায় তার দপ্তরে উঠে যান। কিছুক্ষণ পরে ৮ থেকে ১০ জন লোক আমাদের ঘিরে ধরে। আমাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং ক্যামেরা ও এটিএন নিউজের বুম ভেঙে ফেলে। তাদের হামলায় আমার ক্যামেরাম্যান রুবেল গুরুতর আহত হয়। রুবেলকে তারা শক্ত কোনো কিছু দিয়ে তারা জোরে আঘাত করে। বর্তমানে তার অবস্থা গুরুতর। এমন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

ঘটনার পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন স্থানীয় সাংবাদিকেরা। 

দুপুরে সাংবাদিকদের চলমান আন্দোলনে এসে দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘোষণা দেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান।


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর