কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু লামিয়া (৪) ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর স্বজনরা জানান, সকালে লামিয়া বাড়ির উঠানে খেলছিলো। কিছুক্ষণ পর তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে পুকুর পাড়ে গেলে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রাঙ্গাবালীতে ভুয়া ডাক্তারের ছয় মাসের কারাদণ্ড 

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জরুরী বিভাগের চিকিৎসকরা জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর