দুই ইজিবাইক সংঘ‌র্ষে হাত হারালেন চিকিৎসক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ এএম

শেরপুরে দুই ইজিবাইকের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫২) নামে এক পল্লী চিকিৎসকের ডান হাত বিচ্ছিন্ন হ‌য়ে‌ গেছে। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তা‌কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৬ সে‌প্টেম্বর) রা‌তে শহরের মোবারকপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

জিলানী খ‌ড়িয়াকা‌জিরচর ইউনিয়নের দক্ষিণ খ‌ড়িয়া এলাকার মৃত হা‌ফিজ উদ্দি‌নের ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, শেরপুর শহর থে‌কে ঔষধ কি‌নে ইজিবাইকে ক‌রে বা‌ড়ির উদ্দেশ্যে ফিরছিলেন পল্লী চি‌কিৎসক আব্দুল কাদির জিলানী। এসময় শহ‌রের মোবারকপুর মহল্লার বাঁশখালী এলাকায় আসলে বিপরীত দি‌কে থে‌কে দ্রুত গ‌তি‌তে আসা আরেক‌টি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকে থাকা জিলানীর ডান হাত অপর ইজিবাইকের রডে লেগে চিড়ে বিচ্ছিন্ন হয়। এছাড়া মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পান তি‌নি।

প‌রে স্থানীয়রা দ্রুত তা‌কে উদ্ধার ক‌রে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাবুল মিয়া ব‌লেন, পল্লী চি‌কিৎসক জিলানীর হাত রাস্তায় পড়ে থাক‌তে দেখে স্থানীয় হাত‌টি উঠিয়ে ইজিবাইকের ছিটের ওপর রাখে।

আরও পড়ুন: অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহ‌ম্মেদ বাদল ব‌লেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ সেখান থে‌কে ইজিবাইক দু‌টি জব্দ ক‌রে থানায় এনেছে। তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনার পর দুই ইজিবাইক চালকই পালিয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর