মেয়ের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০০ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে এক বৃদ্ধ বাবাকে কুড়াল দি‌য়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। ঘটনার পর পু‌লিশ হেফাজ‌তে নেয়া হয়েছে অভিযুক্ত মেয়েকে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপ‌জেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কাশেম (৭০) ও অভিযুক্ত মেয়ে জেসমিন আক্তার (৩২)। 

স্থানীয়রা জানান, জেসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনমাস আগে তার বিয়ে হয়। 

পুলিশ জানায়, বুধবার জেসমিনের স্বামী ও তার মা বাজার করতে যান। এসময় বৃদ্ধ বাবা আবুল কাশেম ও জেসমিন বাড়িতে ছিলেন। সন্ধ্যায় বাজার করে ফিরে তার মা ও স্বামী দেখেন খাটের ওপর কাশেমের মরদেহ পড়ে আছে। পাশেই পড়ে রয়েছে গাছ কাটার একটি রক্তাক্ত কুড়াল। 

এসময় জেসমিন ঘরে ছিলেন না। তার মা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসেন। জেসমিনও বাড়ির পাশ থেকে বেরিয়ে আসেন।

স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, জেসমিনরা তিন বোন। এক বোনের কাছে কাশেম দুই শতক জমি বিক্রি করেন। এরপর থেকেই ঝামেলা চলে আসছিল। 

তিনি বলেন, 'শুনেছি বুধবার বিকেলে সেগুলো নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে জেসমিন কুড়াল দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে জেসমিনের মা ও তার স্বামী এসে কাশেমের মরদেহ দেখেন।'

আরও পড়ুন: ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, জেসমিনকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছে। মরদেহ ময়নাতদন্তের পর হত‌্যার কারণ জানা যা‌বে। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থে‌কে জেসমিনকে পু‌লিশ হেফাজতে নেয়া হয়েছে ও এক‌টি হত‌্যা মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসজে

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর