নিয়মরক্ষায় গেলো সারাদিন, সীমান্তে মুমূর্ষু তরুণের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিফাই জেলার করমচুরা থানা এলাকার সীমান্তবর্তী রহিমপুর আন্তর্জাতিক সীমানায় সকালে এক মুমূর্ষু তরুণকে পড়ে থাকতে দেখার পর সন্ধ্যায় ওই বাংলাদেশী তরুণের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবির ৬০ ব্যাটালিয়নের শশীদল বিওপির সদস্যরা।

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকা থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত ও বিবস্ত্র করে মুমূর্ষু অবস্থায় আন্তর্জাতিক সীমানায় ফেলে রেখে যায়।

জানা গেছে, নিহত তরুণ তুষার খাঁ (৩৫) নওগাঁ জেলার রানীনগর থানার বালুভরা এলাকার মোসলেম খাঁর ছেলে। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় তার ফুপুর বাড়ি। ওই এলাকার মালদার বাড়ির বাসিন্দা ফুপু আসমা বেগম ও ফুপা আবু তাহের। 

শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক জানান, সকাল ছয়টায় ২০৫৮ মেইন পিলার থ্রি এস এবং ফোর এসের মাঝামাঝি বাংলাদেশের নারায়নপুর দক্ষিণপাড়া হতে ভারতের ১০ ফুট অভ্যন্তরে রহিমপুর এলাকায় মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে থাকায় তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশে আনতে পারিনি। 

তিনি আরও জানান, বিএসএফকে বিজিবির পক্ষ থেকে একাধিকবার জানা‌নো হলেও বিএসএফ কোনপ্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতের অভ্যন্তরে তার মৃত্যু হওয়ায় মরদেহটি বিএসএফ তাদের দেশে নিয়ে পোস্টমর্টেম করে বিজিবির কাছে হস্তান্তর করার কথা। কিন্তু বিএসএফ এ বিষয়েও কোন পদক্ষেপ না নিয়ে আমাদের সাথে কোনো বৈঠক না করেই ঘটনাস্থল থেকে চলে যায়। 

আরও পড়ুন: ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ দুইজন আটক

পরে সন্ধ্যায় নিহত তরুণের মরদেহ বাংলাদেশ সীমান্তে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবির শশীদল বিওপির সদস্যরা। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, বিজিবি পুলিশের কাছে নিহতের মরদেহ হস্তান্তরের পর তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর