শেরপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের জেরে ১৪৪ ধারা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন।

শনিবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন জানায়। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিএনপি জামাত জোটের মিথ্যাচার, ষড়যন্ত্র, গুজব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিকাল তিনটায় বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ আহবান করা হয়েছে। 

শেরপুর শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধি ও নারায়ণগঞ্জে দলের মিছিলে হামলায় যুবদল কর্মী নিহতের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এই বিক্ষোভ সমাবেশের বিষয়ে জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার নেতৃত্বে পুলিশ সুপারের অফিসেও জানানো হয়।  

কিন্তু হঠাৎ করেই শুক্রবার উপজেলা আওয়ামী লীগ একই স্থানে পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেজন্য নজরদারি বাড়িয়ে টহল দেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও বিএনপি একই জায়গায় সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে ১৪৪ থারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা-সমাবেশ করতে দেয়া হবে না। 


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর