হাসপাতালে যাওয়ার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত তিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাতদিনের নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তারাগন্জ উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাতদিনের নবজাতক শিশু। 

জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের সাতজন আহত হয়। 

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাতদিনের এক নবজাতকসহ তিনজন নিহত হন।

image


পুলিশের একটি সূত্র জানিয়েছে, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সে যাওয়ার পথে সলেয়াশা বাজারের কাছে অপর দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  

সংঘর্ষে একই পরিবারের সাতজন আহত হলে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: সখীপুরের বনে দেখা মিললো চিতাবাঘের

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সলেয়াশা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন। 

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মোট ৯ জন মারা যান।

একাত্তর/এসজে 

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর