মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গে‌লো বৃদ্ধের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল ইসলাম নূরু (৭০)। 

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম শহরের চাপাতলী মহল্লার মৃত কামাল উদ্দিনের ছেলে। 

সোমবার ১২ (‌সে‌প্টেম্বর) সকালে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, রোববার রাতে নুরুল ইসলাম শেরপুর শহরের চাপাতলী মহল্লার শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় তিনি জেলা পরিষদের সামনে পৌঁছলে একই মহল্লার মো. সুলতান মিয়ার ছেলে মো. সম্রাট (১৯) তার দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলামকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে সদর থানার এসআই মো. শাহাদত হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সোমবার দুপুরে বলেন, এই ঘটনায় শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেইসাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।


একাত্তর/এআর

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর