পুকু‌রে ঘাস ধুতে গিয়ে নি‌খোঁজ কৃষ‌কের মর‌দেহ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

শেরপুরের শ্রীবরদীতে পুকু‌রের পানিতে ডুবে নি‌খোঁজ হওয়ার তিনঘন্টা পর ফকির আলী (৩০) নামে এক কৃষকের মর‌দেহ উদ্ধার ক‌রেছে জামালপু‌রের ফায়ার সা‌র্ভিসের ডুবুরী দল। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকার এক‌টি পুকুর থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়। ফকির আলী ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর তিনটার দি‌কে কৃষক ফকির আলী গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য পুকুরে যায়। এসময় সেই পানিতে ডুবে নিখোঁজ হন ফ‌কির আলী। পরে খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এ‌সে প্রায় তিনঘন্টা চেষ্টার পর তার মর‌দেহ উদ্ধার ক‌রে।

মৃত ফকিরের বড়ভাই আইনাল হক জানান, তার ছোট ভাই ফকির আলী দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিল। হয়তো মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, মৃগী রোগী হওয়ার এখনও সে বিয়ে করেনি। কৃষি কাজ করে সে সংসার চালাতো। 

জামালপুরের ফায়ার সার্ভিসের টিম লিডার সরোয়ার হোসেন ব‌লেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থ‌লে আ‌সি। এ‌সে দীর্ঘক্ষণ অ‌ভিযা‌নের পর ওই কৃষ‌কের মর‌দেহ উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) বিপ্লব কুমার বিশ্বাস ব‌লেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


একাত্তর/এআর

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর