জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

জামালপুর সদরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শহরের তেঁতুলিয়া এলাকা থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত গৃহবধূ খোরশেদা বেগম ওই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। 

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার স্বজনরা গভীর রাতে তার বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ভোররাতে ওই গৃহবধূর বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর ছোট ভাই মো. শাহীন ও স্বামী নাজিম উদ্দিনকে আটক করেছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর